পাঞ্চ হোল ডিসপ্লের স্মার্টফোন আনছে টেকনো

৩ অক্টোবর, ২০১৯ ১৩:০৮  
গ্লোবাল ব্র্যান্ড টেকনো এবার হাজির হচ্ছে নতুন এক চমক নিয়ে। খুব শীঘ্রই তারা বাজারে নিয়ে আসছে পাঞ্চ হোল ডিসপ্লে যুক্ত তাদের নতুন স্মার্টফোন ক্যামন ১২ এয়ার। পাঞ্চ হোল এই ডিসপ্লের নাম তারা দিয়েছে ডট ইন ডিসপ্লে। মোবাইলে ফুল স্ক্রিন ফিলিংস দেয়ার জন্য এই পাঞ্চ হোল বা ডট ইন ডিসপ্লে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয়। পাঞ্চ হোল ডিসপ্লে ছাড়াও ক্যামন ১২ এয়ার এ থাকছে দুর্দান্ত ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, সাথে আরও দারুণ কিছু ফিচার, যা ইতিমধ্যে সবার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এর আগে এই পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে হাই রেঞ্জের সব ফোন গুলোতে। টেকনো যেহেতু সবসময় সাশ্রয়ী মুল্যে চমক নিয়ে আসে তাই ধারনা করা হচ্ছে এটি হতে পারে বাজারের সব থেকে সাশ্রয়ী ডট ইন/ পাঞ্চ হোল ডিসপ্লে সমৃদ্ধ ফোন।